শিক্ষার্থীর আচরণ ও নিয়ম-শৃঙ্খলা


বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিম্নলিখিত নির্দেশাবলি অনুসরণ করতে হবে:

১। সকাল ৮:০০ টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে অবশ্যই ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। ৮:১০ এ ক্যাম্পাসের মূল ফটক বন্ধ হয়ে যাবে।

২। সকাল ৮:১৫ টার সময় প্রাতঃসমাবেশে অংশগ্রহণ করতে হবে

৩। নির্ধারিত সময়ের মধ্যে টিফিন শেষ করে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে। টিফিনের সময় ছাড়া অন্য কোনও সময় শ্রেণিকক্ষের বাইরে অবস্থান করবে না।

৪। ক্যাম্পাসে প্রবেশ, প্রাতঃসমাবেশে সমবেত হওয়া, টিফিন ও ছুটির সময় সিঁড়ি ও বারান্দায় সর্বত্র মেয়েরা বাম দিক দিয়ে ও ছেলেরা ডান দিক দিয়ে আসা যাওয়া করবে।

৫। প্রত্যেক শিক্ষার্থীকে এই প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ছাত্রদের চুল ছোট করে কাটতে হবে। চুল এমনভাবে কাটা যাবে না যা দৃষ্টিকটু কিংবা ছাত্রসুলভ নয়। মেয়েদের দুই বেণী করতে হবে। এমনভাবে চুল আঁচড়ানো যাবে না যা দৃষ্টিকটু ও ছাত্রীসুলভ নয়। প্রসাধনী ও অলঙ্কারের ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে।