অভিভাবকদের জন্য নির্দেশিকা


১। শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করলে পাঠ্য বিষয়বস্তু পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে না। তাই আপনার সন্তানকে নিয়মিত প্রতিষ্ঠানে পাঠাবেন এবং শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হবেন।

২। ক্লাসের পড়ার পাশাপাশি বাড়ির কাজ না করলে শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। তাই আপনার সন্তানকে অবশ্যই বাসায় পড়তে বসাবেন।

৩। আপনার সন্তানের শ্রেণী শিক্ষক ও গাইড শিক্ষকের মোবাইল নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ রাখবেন। আপনার সন্তানের অসুবিধা গাইড শিক্ষকের সাথে আলোচনা করবেন।

৪। প্রতিষ্ঠানের এডু স্মার্ট থেকে পাঠানো SMS নিয়মিত চেক করবেন।