প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য
১। জাতীয় কারিকুলাম ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাসের আলোকে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা।
২। মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শ্রেণি কার্যক্রমকে সাবলীল ও সহজবোধ্য করে তোলা।
৩। শৃঙ্খলা, নৈতিকতা, সংস্কৃতিবোধ, দেশপ্রেম ও বিশ্বভ্রাতৃত্ববোধের অনুভূতি জাগ্রত করার মাধ্যমে একুশ শতকের সুনাগরিক তৈরি করা।
৪। শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক ও নৈতিক গুণসম্পন্ন জ্ঞানী, দক্ষ, যুক্তিবাদী ও সৃজনশীল জনসম্পদ গড়ে তোলা।

